ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

প্রয়াত নেতা আব্দুল জলিলের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

ads

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (৬ মার্চ)। ২০১৩ সালের ৬ মার্চ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এ উপলক্ষে শনিবার (৬ মার্চ) নওগাঁয় দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মরহুমের নিজ বাসায় দোয়া মাহফিল, মধ্যাহ্ন ভোজের আয়োজন, প্রয়াত নেতার কবর জিয়ারত করা করা হবে। তার ছেলে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এসব তথ্য জানিয়েছেন।এছাড়া নওগাঁর আব্দুল জলিল ফাউন্ডেশন পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। কালো ব্যাচ ধারণ, প্রয়াত নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ, শোক র‌্যালি, রক্তদান কর্মসূচি পালন এবং বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


আব্দুল জলিল ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁ শহরের চকপ্রান মহল্লায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে নওগাঁ সদর আসন থেকে এমপি নির্বাচিত হন। আব্দুল জলিল পরপর দু’বার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, ১৯৯৬ সালে প্রেসিডিয়াম সদস্য, ২০০২ সালে বাংলাদেশ আওয়ামীলগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০০ সালে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব পালন করেন।

ads
ads
ads

Our Facebook Page